ডেস্ক রিপোর্ট: সবক্ষেত্রে স্কুল-কলেজের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণ নাম ব্যবহার শুরু করে প্রমাণসহ বিষয়টি বোর্ডকে জানাতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজগুলো দাফতরিক ও অন্যান্য প্রয়োজনে দৃশ্যমান সাইনবোর্ড, চিঠিপত্রের প্যাড, বোর্ডের ডাটাবেজ ইত্যাদির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল উল্লেখ না করে সংক্ষিপ্ত নাম বেছে নিচ্ছে। তাই সবক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহারের অনুরোধ জানানো হলো।
পত্র ইস্যুর দিন থেকে আগামী একমাসের মধ্যে সাইনবোর্ড, প্যাড, ডাটাবেজ ইত্যাদিতে পূর্ণ নাম ব্যবহার নিশ্চিত করে তার প্রমাণসহ তথ্য ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।-ইত্তেফাক
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments