মাহাবুবুর রহমানঃ ডেঙ্গু নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
আজ বুধবার শ্যামপুর খন্দকার রোডে ডেঙ্গু প্রতিরোধে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে শ্যামপুর-কদমতলীর সাতটি ওর্য়াডে সাতদিনব্যাপি এডিস মশা নিধনের প্রতিষেধক ছিটানো কর্মসূচীর উদ্ভোধনকালে তিনি এ কথা বলেন।
শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, মহানগর নেতা ডি. কে সমির, সুলতানা আহামেদ লিপি প্রমূখ।
এই সময় বাবলা বলেন, নগরীর এডিস মশা নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ইতিমধ্যে ব্যাপক কার্যকর কর্মসূচী গ্রহণ করেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে নির্বাচনী এলাকায় আমি এডিস মশা নির্মূলে প্রতিষেধক ছিটানো কর্মসূচী পরিচালনা করছি।
তিনি বলেন, প্রতিটা পরিবারের সদস্যদের উচিত নিজেদের ও সমাজের মানুষকে ডেঙ্গুর হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই নিজ আঙ্গিনা ও বাড়ীর ছাদ পরিস্কার পরিছন্ন করে রাখা। এছাড়া এডিস মশা জম্মানোর আশাংকা রয়েছে এমন সবস্থানগুলোকে অবশ্যই পরিস্কার পরিছন্ন রাখতে হবে। এজন্য স্ব-স্ব এলাকার রাজনৈতিক নেতা-কর্মী ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের বক্তিগণকে এগিয়ে আসতে হবে।
বাবলা আরো বলেন, করোনায় আক্তান্ত ও মৃত্যুর হার যেভাবে বেড়ে চলছে, তাতে আমরা যদি এখনও সচেতন না হয়, তাহলে আমাদের আরে চরম দূর্ভোগ গুনতে হবে। তাই সকলকে মাস্ক পড়া, সামাজিক দূরস্ত বজায় রেখে চলা ও করোনা প্রতিরোধে টিকা গ্রহন করা অতিব জরুরি।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments