ডেস্ক রিপোর্ট: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থী রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক প্লাটফরম এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন (অচউট) এর প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ গণমাধ্যমকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন করা হয়।
উল্লেখ মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৬ ও ৭ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এর কাউন্সিল সভায় বিএনপি’র প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
কাউন্সিল সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলন বিষয় বিএনপি ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন। সম্মেলনে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments