নাটোর প্রতিনিধি: নাটোর-৩ (সিংড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা ও মতবিনিময় করেছেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক এস এম জার্জিস কাদির বাবু।
সোমবার রাত ৮টায় তার নিজ গ্রাম সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম ঈদগাহ মাঠে গ্রামবাসী আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রার্থীতা ঘোষণা করেন জার্জিস কাদির বাবু।
মো. মসলেম উদ্দিন প্রামাণিক এর সভাপতিত্বে প্রভাষক মো. আলী হাসান ও আউয়াল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জার্জিস কাদির বাবুর সহধর্মিণী নুরমহল, পুত্র এস এম অনিন্দ্য জার্জিস, গ্রামবাসী সহকারী অধ্যাপক জনাবুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব আত্তাব, সরদার মোহাম্মদ আলী, সরদার আফছার, দুদু, আব্দুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জার্জিস কাদির বাবু বলেন, অবশ্যই আমি মৌগ্রামের কৃতি সন্তান, সিংড়ার যেকজন সূর্য সন্তান রয়েছে আমি তার মধ্যে একজন। আমি ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার, জজ হ্যারিসন স্বাধীনতা পুরষ্কার, বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণ পদক পেয়েছি। সুতরাং এ সকল বিচারে এই গ্রামের সমস্ত কিছু উচ্চতর কর্মকান্ড ও অর্জনের ক্ষেত্রে আমিই প্রথম এবং গ্রামবাসী যদি বলে আমি মৌগ্রামের কৃতি সন্তান, তাহলে এটাই সত্য।
তিনি আরও বলেন, আমি বিসিএস ক্যাডার হয়ে চাকুরিতে যোগদানের পর থেকেই এই জনপদের জন্য কিছু করতে ইচ্ছুক। তার ফলস্রুতিতে আমার রাজনীতিকে আসা। রাজনীতি ও সংসদে শিক্ষিত ব্যক্তি দরকার। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে আজীবন এই জনপদ ও মানুষের সেবা করার লক্ষ্যে নাটোর-৩ (সিংড়া) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments