ডেস্ক রিপোর্ট: জামিনে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী আনোয়র হোসেন মঞ্জু। সোমবার (২সেপ্টেম্বর) রাতে দৈনিক ইত্তেফাকের নার্বাহী সম্পাদক মো. সালেহ উদ্দিনের জিম্মায় অসুস্থতার কারনে জামিন দেওয়া হয়। এটি নিশ্চিত করেছেন জিম্মাদার মো. সালেহ উদ্দিন।
জিম্মায় বলা হয়, আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির থাকতে বাধ্য থাকব।মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির করব।অন্যথায়, বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী আইন আমলে আসব।
এর আগে সোমবার (২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে।
গত ৫ আগষ্ট অভ্যূত্থানের পর তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়।
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে টানা ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য।তিনি যোগাযোগ, বন ও পরিবেশ, পানি সম্পদ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মন্ত্রী ছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জু নামকরা রাজনীতিবিদ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে। আনোয়ার হোসেন মঞ্জু দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments