বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাম্প্রতিক ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে এই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রারের দায়িত্বে নিয়োজিত প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং হল প্রাধ্যক্ষ, রাকসু ও হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে রাবির অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলসমূহে সংশ্লিষ্ট কারিগরি কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ঝুঁকি নিরূপণের লক্ষ্যে সীমিত সময়ের জন্য হলসমূহ খালি করা ও অনলাইনে ক্লাস চালু রাখা প্রসঙ্গে প্রশাসনের প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয়। এই বিষয়ে রাকসু ও হল ছাত্র সংসদ নেতৃবৃন্দ জানান যে, শিক্ষার্থীরা সেশনজট এড়াতে চায়, তাই তারা বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে নয়। সে প্রেক্ষিতে ছাত্র নেতৃবৃন্দ ক্লাস-পরীক্ষা নিরবচ্ছিন্ন রাখার পক্ষে মত ব্যক্ত করেন। হল খোলা ও ক্লাস-পরীক্ষা চালু রেখে সরেজমিনে অ্যাকাডেমিক ভবন ও হলসমূহ পরিদর্শন এবং ঝুঁকি নিরূপণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান সম্পর্কেও তারা আশ্বাস দেন। সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে পর্যায়ক্রমে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনসমূহেও সংশ্লিষ্ট কমিটি সরেজমিন পরিদর্শন করবে।
এমতাবস্থায়, রাবির আবাসিক হলসমূহ খোলা থাকবে ও ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।
জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments