বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৮টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে ভোটের ব্যবধান ছিল ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে বিজয়ী প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৬৭ ভোট বেশি পান।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঁচটি ভবনের মোট ৩৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এবার কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে মোট ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে চারটি প্যানেল অংশগ্রহণ করে—ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, বামপন্থি ছাত্র সংগঠনসমূহের প্যানেল এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments