রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির একটি কাতল মাছ শিকার করা হয়েছে। সৌখিন মাছ শিকারীদের বড়শিতে ধরা পড়ে প্রায় ৩৩ কেজি ওজনের এ মাছটি। এ নিয়ে গোটা এলাকায় হৈ-চৈ লেগে গেছে। মাছ শিকারী সোহেল জমাদ্দার জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘির উত্তর প্রান্তে টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন তিনিসহ কয়েকজন। রোববার (১৩ জুন) প্রথম দিনে বিকেল সাড়ে ৫টার দিকে আনুমানিক ৩০ থেকে ৩৩ কেজি ওজনের ওই মাছটি তার বড়শিতে বাধে। প্রায় ৮ ঘণ্টা অর্থাৎ রাত দেড়টার দিকে দীঘির দক্ষিণ প্রান্ত থেকে বিশালাকৃতির ওই কাতল মাছটি তুলতে সক্ষম হই আমরা। এ সময় আমার সঙ্গে বন্ধু সুমীতসহ অনেকেই ছিলেন। সোহেল জমাদ্দার বলেন, মাছটি বড়শিতে বাধার পর থেকেই পুরো দীঘি এলাকায় বেশ হৈ-চৈ লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তোলার পর মাছটি দেখে আনন্দ ধরে রাখার উপায় ছিলো না। শিকার হওয়া মাছ সাধারণত ওজন দেই না। তবে, মাছটির আনুমানিক ওজন ৩০-৩৩ কেজি হবে। সোমবার বিকেলে মাছ শিকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর মাছটি সবাইকে দেখানো হয়। মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সোহেল ও সুমীতের শুভাকাঙ্ক্ষীরা দীঘি পারে চলে যান। মাছটি তীরে তোলার পর বাধভাঙ্গা উচ্ছ্বাস ছিলো সবার মধ্যে। কারণ এত বড় মাছ গত এক যুগেও দুর্গাসাগর দীঘি থেকে শিকারের খবর পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments