স্টাফ রিপোর্টার: ঢাকা-৫ নির্বাচনী এলাকার ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীণ ইউনিট সম্মেলনের মাধ্যমে দেয়া ১১টি পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে অক্টোবর মাসে রাজধানী ঢাকায় ত্রি-বার্ষিক ইউনিট সম্মেলন শুরু করে সরকারি দল আওয়ামী লীগ। ইতোমধ্যে দুই সিটির বেশিরভাগ ইউনিটের সম্মেলন শেষ হয়েছে। সর্বশেষ গত ১২ এপ্রিল ৪৮ নং ওয়ার্ড ১০ নং ইউনিট আওয়ামী লীগ আয়োজিত পরিচিত সভা ও ইফতার অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না। এতে ১০ নং ইউনিটের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইন্দ্রজিত রাজবংশীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম অনু, সভাপতি গিয়াস উদ্দিন গেসুসহ আরো অনেকে। এরআগে ৯ এপ্রিল একই ওয়ার্ডের ৭ নং ইউনিট আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। একইভাবে ৪ নং ইউনিট আওয়ামী লীগসহ মোট ১১টি ইউনিট কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়। এতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments