সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে রোববার রাত ১০টায়।
শিলাবৃষ্টি স্থায়িত্ব ১০থেক ১৫ মিনিট। কোথাও কোথাও আধাকেজি ওজনের শিলা পড়তে দেখা গিয়েছে । পাশাপাশি বয়ে গেছে আচমকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস, এ অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা ধরে।
এসিকে সিলেটে এরকম শিলাবৃষ্টি এর আগে কখনো দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই। শিলাবৃষ্টিতে রাস্তায় চলাচল করা অনেক গাড়ির গ্লাসও ভেঙ্গে যায়। কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা মানুষজন। তবে এখনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
আবহাওয়া অধিদফতর অবশ্য এর আগে সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
সব মন্তব্য
No Comments