ঢাকা-০৮ আসন
স্টাফ রিপোর্টার: বাসদ (মার্কসবাদী) মনোনীত ঢাকা-০৮ আসনের প্রার্থী রাফিকুজ্জামান ফরিদ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী সেগুনবাগিচা, কাকরাইল এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সকাল ৮ টায় সেগুনবাগিচা কাঁচা বাজার থেকে তিনি প্রচারণা শুরু করেন। গণসংযোগের সময় তিনি নির্বাচন, জুলাই সনদ, গণভোটসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের লিফলেটও বিলি করেন। গণসংযোগ চলাকালে সেগুনবাগিচা মোড়, কাকরাইল মোড়, শিল্পকলা একাডেমির সামনে পথসভা করেন। এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) দলের নেতা কমরেড মানস নন্দি, রবিউল করিম নান্টু, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য রাফসান আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী সালমান সাদ প্রমুখ।
গণসংযোগকালে রাফিকুজ্জামান ফরিদ বলেন, “আমরা গত ৫৪ বছরে এদেশের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অনেক দলের রাজনৈতিক ক্ষমতার পালা-বদল দেখেছি। কিন্তু আমরা জনগণের শোষনের বিরুদ্ধে, অধিকার আদায়ের রাজনীতি দেখিনি। আমরা দেখেছি মানি মাসেলের দৌরাত্ব্য। সন্ত্রাস দখলদারিত্ব চাঁদাবাজির রাজনীতি।ফলে আমরা আর সেই ৫৪ বছর পর্যন্ত চলমান পুরনো বন্দোবস্তের রাজনীতি দেখতে চাই না। আমরা জনগণের অধিকার আদায়ের রাজনীতি দেখতে চাই। জনগণের হয়ে তাদের কথা বলবে এমন রাজনৈতিক এবং রাজনীতি দেখতে চাই । আমরা মানুষের কাছে মাওলানা ভাসানীর রাজনীতি নিয়ে যেতে চাই। যেই রাজনীতি মানুষের অধিকার আদায়ের রাজনীতি।"
তিনি আরও বলেন, মাওলানা ভাসানী বলে গেছেন যে, রাজনীতি হল একটি মহৎ কর্ম প্রয়াস। ফলে আজকের দিনে যারা রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি করছে; তার বিরুদ্ধে আমাদের পাল্টা রাজনীতি গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের জন্য, মৌলবাদ, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। রাজনীতি হবে দেশের জনগণের মৌলিক চাহিদা আদায়ের রাজনীতি।"
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments