স্টাফ রিপোটার:বন্যাদুর্গত এলাকায় মোবাইল ও ল্যান্ডফোন নেটওয়ার্ক পুনরায় সচল করার লক্ষ্যে অবিরাম কাজ চলছে। বিটিসিএল গ্রাহকগণকে তাদের অচল ল্যান্ডফোন সচল অথবা এ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বিটিসিএল কল সেন্টার ১৬৪০২ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
চলমান বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোট ৩ হাজার ৬শত ১৭টি সাইটের মধ্যে ২ হাজার ১ শত ২২টি সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ১শত ৪৬টি সাইট পুনরায় সচল করা সম্ভব হয়েছে। অবশিষ্ট ৯শত ৭৬টি সাইট সচল করার জন্য কাজ চলছে। এর আগে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এ সংযোগ স্থাপনের মাধ্যমে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সংযোগ স্থাপনের জন্য সেনাবাহিনীর মাধ্যমে ১২টি ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনায় আরো ২৩টি ভিস্যাট স্থাপনে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী সিলেট হাইটেক পার্ক, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সুনামগঞ্জ সার্কিট হাউজে ৩টি ভিস্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে। আজ গোবিন্দগঞ্জ , দোয়ারা বাজার, দিরাই ও গোয়াইন ঘাটে ভিস্যাট হাব স্থাপনের কার্যক্রম সম্পন্ন হবে। বিএসসিএল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও সিলেট সদর উপজেলা কার্যালয়ে ৩টি ভিস্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে।
এছাড়া আজ সিলেট বিভাগীয় কমিশনারের বাংলো, সুনামগঞ্জ সদর উপজেলা, জেলা প্রশাসকের বাংলো, দক্ষিণ সুরমা উপজেলা ও জামালগঞ্জ উপজেলাসহ ৫টি স্থানে সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন করবে। বিএসসিএল নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিস্যাট হাব যন্ত্রপাতি সরবরাহ করেছে। আজ নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় ও খালিয়াজুরী উপজেলা কার্যালয়ে ভিস্যাট হাব সংযোগ প্রদান কাজ সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনীকেও ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments