সাভার (ঢাকা ) প্রতিনিধি : সাভারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি মোড় ও আশপাশের এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পযর্ন্ত চলমান এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাভারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। এ সময় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম জানান, সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকান ও স্থাপনার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে যানজট তৈরি হয়। এতে দুর্ভোগের শিকার হয় পথচারী ও যাত্রীরা। যানচলাচল স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই অভিযানে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জনগণ।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments