সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এসময় পাশে থাকা আরও ১০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চামারী আদর্শ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, চামারী গ্রামের সরকারি আশ্রয়নের বাড়িগুলোতে দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০টি বাড়ি একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। আর পাশে থাকা আরও ১০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার কামরুজ্জামান বলেন, ১২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে আমাদের সাথে যোগ দেয় নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট। দুটি ইউনিট মিলে আগুন নেভাতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। ঘরগুলো খুব কাছাকাছি হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কিছু গাছপালা, দুইটি গরু, নগদ চার লাখ টাকা ও ঘরের আসবাবপত্রের সাথে টিনও পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকা আরও ১০টি বাড়িতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments