নাটোর প্রতিনিধি: নাটোরে সাংবাদিকদের সাথে নতুন কমিটির চেম্বার অব কমার্সের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় নাটোর লালবাজার চেম্বার ভবন মিলনায়তনে সভাপতি মোঃ আবদুল মান্নাফের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কমার্সে নবনির্বাচিত সভাপতি মোঃ আবদুল মান্নাফ বলেন, মরহুম জনাব মোশারফ হোসেন ১৯৮৪ সালে চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত করেন। চেম্বার অব কমার্সের বয়স ৪০ হয়েছে। চেম্বার একটি ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের আপদে বিপদে সব সময় চেম্বার পাশে থাকবে। আপনারা জানেন বিগত এক যুগ চেম্বারের কোন কার্যক্রম ছিল না।
সভাপতি আব্দুল মান্নাফ আরো বলেন, আমরা যে চেম্বারের নির্বাচন করে আসলাম। এই বছরে জুলাই মাসে নির্বাচন ঘোষণা আর সেপ্টেম্বরে মনোনয়নপত্র দাখিল এবং ভোট ছিল অক্টোবরে ।
আমরা তখন দেখলাম চেম্বারের নবায়ন সদস্য ছিল ১৪০ জন। অথচ ২০০৭ সালে আমি যখন সভাপতি ছিলাম তখন ৭৫০ জন নবায়ন সদস্য ছিল। এই নির্বাচনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ।
সংবাদ সম্মেলনে চেম্বারের সদস্যরা চেম্বার অব কমার্সকে গতিশীল করার জন্যে নানা পরামর্শ তুলে ধরেন। এছাড়াও মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরাও চেম্বার অফ কমার্সকে গতিশীল করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, প্রদীপ আগরওয়ালা , মফিজুর রহমান দুদু সহ চেম্বারের সকল পরিচালক। এছাড়া উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাব, ইউনিক প্রেসক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments