সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জানśাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, ওসি নূর-এ-আলম সিদ্দিকী প্রমুখ।
পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানśাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ¦ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ রুহুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক ফাহমিদা রহমান আঁখি, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা প্রমুখ।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্ম গ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মাত্র ২৬ বছর বয়সে স্বপরিবারের হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তিনি।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments