বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ১০টি অনুষদের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিন নির্বাচন আজ ১৩ জানুয়ারি বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৭(৫) ধারা এবং অধ্যাদেশের (২য় খন্ড) ১৮নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভোট কেন্দ্র পরিদর্শন করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উপাচার্যের প্রতিনিধি হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচিত ডিনগণ হলেন : অধ্যাপক ড. আবদুল বাছির (কলা অনুষদ); অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ (বিজ্ঞান অনুষদ); অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন (বিজনেস স্টাডিজ অনুষদ); অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান (সামাজিক বিজ্ঞান অনুষদ); অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান (জীববিজ্ঞান অনুষদ); অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার (ফার্মেসী অনুষদ); অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ) এবং অধ্যাপক নিসার হোসেন (চারুকলা অনুষদ)।
অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ আইন অনুষদের এবং অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments