বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান আহমদ, ড. মোয়াজ্জেম হোসেন এবং ড. মাজহারুল ইসলাম রানা সম্পাদিত
'Towards a Sustainable Economy: The Case of Bangladesh’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব আজ ২০ ফেব্রুয়ারি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং গ্রীন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, গ্রন্থের অন্যতম সম্পাদক ড. মোয়াজ্জেম হোসেন ও ড. মাজহারুল ইসলাম রানা বক্তৃতা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গ্রন্থের সম্পাদকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই গ্রন্থে বাংলাদেশের বৈপ্লবিক উন্নয়নের বিভিন্ন ধারা, উন্নয়নের পথপরিক্রমা, উদ্ভাবন ও চ্যালেঞ্জসমূহ চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই গ্রন্থের মাধ্যমে দেশের নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
সব মন্তব্য
No Comments