মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (স্নাতক) প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ৩ আগস্ট থেকে। এ কার্যক্রম চলবে ৭ আগস্ট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভাগভিত্তিক ভর্তি ফি উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের শিক্ষাবর্ষে এ, বি এবং সি ইউনিটভুক্ত ১৭টি বিভাগের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১১,২৮৫ টাকা এবং সর্বোচ্চ ১১,৮৩৫ টাকা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত ফি সোনালী ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
বিভাগভিত্তিক ভর্তি ফি নির্ধারিত হয়েছে নিম্নরূপঃ
ইঞ্জিনিয়ারিং অনুষদে মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই ) ১১৭৬০ টাকা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ( আইসিটি) ১১৪৮৫ টাকা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) ১১৫৮৫ টাকা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) ১১৬৮৫ টাকা,
লাইফ সাইন্স অনুষদে মধ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) ১১৭৮৫ টাকা, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) ১১৫৮৫ টাকা, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স ১১৭৮৫ টাকা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১১৬৮৫ টাকা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) ১১৫৮৫ টাকা,ফার্মেসী ১১৭৮৫ টাকা।
সায়েন্স অনুষদে মধ্যে রসায়ন ১১৮৩৫ টাকা,পদার্থবিজ্ঞান ১১৭৮৫ টাকা, গণিত ১১৭৮৫ টাকা, পরিসংখ্যান ১১৫৮৫ টাকা।
ভর্তি কার্যক্রম সম্পন্নের পর নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১১ আগস্ট ২০২৫ইং তারিখে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে যথাসময়ে ক্লাস শুরুর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
সব মন্তব্য
No Comments