মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। রোববার দুপুরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান দেখেন এবং অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখভর নেন সিটি মেয়র।
উল্লেখ্য, গত ১৫ মার্চ চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এই কাজে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৬লাখ ৮৭ হাজার ৫২২টাকা। প্রকল্পের আওতায় ১২.৬মিটার প্রশস্ত দেড় কিলোমিটার সড়ক, ১.৫ মিটার প্রশস্ত ফুটপাত, ৪.৫ মিটার প্রশস্ত প্রাইমারী ড্রেন, দশমিক ৮০০ মিটার টারশিয়ারী ড্রেন, সাইডপোস্ট প্রাইমারী ড্রেন ও ৫টি কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে উক্ত এলাকা যোগাযোগ ব্যবস্থা ও আর্থসমাজিক অবস্থার উন্নীত ঘটবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments