স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত 'ঈদ পুনমির্লনী ও গুণীজন সংবর্ধনা' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদকে ধারণ করে সংস্কারের পক্ষে। সংসদীয় বিতর্কের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সচেষ্ট।
হুইপ উল্লেখ করেন, নাটোরকে একটি সমৃদ্ধ শহরে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনমানুষের কল্যাণে সবাইকে নিয়োজিত থাকতে হবে।
নাটোর-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম আনু এ অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন।
এসময় নাটোর জেলার গুণীজন ও আপামর জনসাধারণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটসহ সার্বিক অবকাঠামোর মানোন্নয়নে তাদের দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে হুইপকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, নাটোর জেলা থেকে আগত বিভিন্ন গুণীজন, নাটোর জেলার আপামর জনসাধারণ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments