ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারী ফুটবল দল পাকিস্তানকে ৬-০ গােলের বড় ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল । আজ কাঠমান্ডুর দশরথ রাঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সাবিনা খাতুনের হ্যাট্রিকে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে রাব্বানি ছোটনের শিষ্যরা।
এই জয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে লাল সবুজের দলটি। এ- গ্রুপের অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারত যদি তাদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারাতে পারে তাহলে শেষ চার নিশ্চিত হবে দলটির। ইতোমধ্যে প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে পাকিস্তানকে পরাজিত করেছে। আর মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশের কাছে।
ম্যাচের প্রথম মিনিটেই অবশ্য ব্যর্থ একটি আক্রমন রচনা করেছে পাকিস্তান। মাঝ মাঠ থেকে বল নিয়ে জুলফিয়া নাজির একক প্রচেস্টায় বাংলাদেশ সিমানায় ঢুকে পড়ে ডি বক্স থেকে শট নিলে সেটি দক্ষতার সঙ্গে লুফে নেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।
তবে এরপরই নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। তৃতীয় মিনিটেই গোল আদায়ের মাধমে দখলে নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রন। এ সময় ডান প্রান্ত দিয়ে সাবিনার ক্রসের বল পাকিস্তানের ডিফেন্ডার মিশাল আকরাম প্রতিহত করলে ফিরতি বল জোড়ালো শটে পাকিস্তানের জালে পাঠিয়ে দেন মনিকা চাকমা (১-০)।
১১ মিনিটে সিরাত জাহান স্বপ্নার শটের বল পাকিস্তানের গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়। এ সময় বেশ কয়েকটি আক্রমন পরিচালনা করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি বাংলাদেশ। মাঠের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করলেও দ্বিতীয় গোল পেতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের ২৯ তম মিনিটে মাঝ মাঠ থেকে সাবিনার কাছে বল দেন মারিয়া মান্ডা। সাবিনা আড়াআড়ি ভাবে বলটি বাড়িয়ে দেন পোস্টের দিকে এগিয়ে যাওয়া স্বপ্নার কাছে। তিনি প্লেসিং শটে বল পাঠিয়ে দেন জালে (২-০)। দুই মিনিট পর ফের গোল পায় বাংলাদেশ। এ দফায় প্লে মেকার অধিনায়ক সাবিনা ডি বক্সের বাইরে থেকে মনিকার পাঠানো বল পোস্টের একেবারে সামনে থেকে টোকা মেরে জালে জড়িয়ে দেন (৩-০)।
ম্যাচের ৩৫ মিনিটে ফের গোল করেন সাবিনা। মাঝমাঠ থেকে বল পেয়ে সানজিদা বক্সে ক্রস করলে পোস্টের সামনে থাকা সাবিনা দ্বিতীয় প্রচেস্টায় বল জালে জড়িয়ে দেন (৪-০)।
বিরতি থেকে ফেরার পর হ্যাট্রিক পুর্ন করেন সাবিনা। ম্যাচের ৫৮ মিনিটে মারিয়ার ক্রস থেকে দর্শনীয় এক হেডে গোল করেন তিনি। ফলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। ম্যাচের ৭৭ মিনিটে একটি পরিকল্পিত আক্রমনের সময় ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন বদলী হিসেবে আসা রিতুপর্না চাকমা (৬-০)।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments