মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ১৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভেলাই গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুল হালিম বাহাদুর চৌধুরী'র ঐকান্তিক প্রচেষ্টা ও পরিচালনায় গড়ে উঠা ভেলাই বিপ্লবী সংঘ স্পোর্টিং ক্লাব ও যুব সমবায় সমিতি কর্তৃক আয়োজিত-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভিএম(ভেলাই) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
রাতোর ইউনিয়ন যুবদল সভাপতি ও রাণীশংকৈল উপজেলা যুবদল সভাপতি পদপ্রার্থী মোঃ কায়েদুল ইসলামের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাতোর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আকতার হোসেন।
প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল হালিম বাহাদুর চৌধুরী লিখিত- ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল; যে মুখে বলি মা, সে মুখে মাদক না; মাদক মুক্ত সমাজ গড়ি, মাদককে না বলি- এ রকম বিভিন্ন শ্লোগানে সজ্জিত বিভিন্ন ফেষ্টুনে অত্যন্ত মনোরম পরিবেশে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল হালিম বাহাদুর চৌধুরী জানান, তাঁর জীবনের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে- উদীয়মান তরুণ ও যুব সমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রেখে লেখাপড়া ও খেলাধুলার মধ্য দিয়ে যেন তারা তাদের জীবনকে সুন্দরভাবে সাঁজাতে পারেন। এবং সব বয়সের সব শ্রেণীর সকল মানুষ বিনোদনের মধ্যে একটু সময় অতিবাহিত করতে পারেন। সেই লক্ষ্যেই তিনি সমাজের মাঝে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলার বিএনপি'র সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি মর্মে আলোচকগণ দুঃখ প্রকাশ করেন। এ সময় অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর হোসেন জাহিদসহ উপজেলার বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় খাইরুল একাদশ ১-০ গোলের ব্যবধানে তাবাসসুম টেলিকম একাদশকে পরাজিত করে বিজয় লাভ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments