ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- আইয়ান টি-২০ ১৬ দলীয় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর বৃহস্পতিবার প্রথম রাউন্ডের পঞ্চম খেলায় এল আর ইন্টারন্যাশনাল ফুলবাড়িগেট ৯৯ রানে কোটা বকুলতলা ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে। কোটা বকুলতলা ক্রিকেট ক্লাব টসে জিতে এল আর ইন্টারন্যাশনাল ফুলবাড়িগেটকে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এল আর ইন্টারন্যাশনাল ফুলবাড়িগেট ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সকব কয়টি উইকেট হারিয়ে ২৫৮ রান করে। পরে, কোটা বকুলতলা ক্রিকেট ক্লাব ২৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এল আর ইন্টারন্যাশনাল ফুলবাড়িগেট এর খেলোয়াড় শেখ রবিউল ইসলাম রবি। খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন রাজিব ভূঁইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মনির হাসান টিটো, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা অজয় নন্দী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, ইউপি সদস্য কাজী রাজিব হোসেন, টুর্নামেন্টের উপদেষ্টা হাফিজুর রহমান মোল্যা, রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্র, যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজ প্রমুখ। আজ শুক্রবার মুখোমুখী হবে দিশারী যুব পরিষদ শিরোমনি বনাম বন্ধু একাদশ বাদামতলা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments