বিশেষ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে কাঁচপুর ব্রিজ থেকে মেঘনা ঘাট পর্যন্ত লাগানো প্রায় তিনশ ব্যানার-ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলেছে স্থানীয় দুর্বত্তরা।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩) ব্যক্তিগত উদ্যোগে এসব ব্যানার-ফেস্টুন লাগিয়েছিলেন। আওয়ামী লীগ নামধারী স্থানীয় একটি রাজনৈতিক প্রতিপক্ষ এগুলো ছিঁড়ে তছনছ করেছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপার পক্ষ থেকে বলা হয়েছে, বঙ্গবন্ধুর খুনি মোশতাকের প্রেতাত্মারা এই কাণ্ড করেছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা মোশতাকের জীবিত বংশধররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় জেল-জুলুম-নির্যাতন সহ্য করে রাজনৈতিক শিষ্টাচার, প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু মোশতাকের বংশধররা সেই স্বাধীনতা ও বাঙালির বিজয়কে এখনও মেনে নিতে পারেনি। তাই বঙ্গবন্ধুর শাতাদৎবার্ষিকীতে তারা ’৭৫ এর ১৫ আগস্টের মত রাতের অন্ধকারে তার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার মতো ঔদ্ধত্য দেখিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments