স্টাফ রিপোটার: নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বাতিল ও সরকারের পদত্যাগ দাবীতে বিএনপিসহ শরিকদের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পল্টন হয়ে কাকরাইল ঘুরে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একতরফা নির্বাচন করে সরকার পার পাবে না। সরকারের নির্বাচনী নীলনকশা বাস্তবায়ন হতে দেয়া হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন। অন্যথায় নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।
মিছিলে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস—চেয়ারম্যান শাহআলম হাওলাদার, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি এর চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর এর শীর্ষ নেতা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments