কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মো.সুজন হাওলাদার (৩০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৪ নৌ-পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ঢোস এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত সুজন চর বালিয়াতলী এলাকার মৃত সত্তার হাওলাদারের ছেলে। চার ঘন্টা পর কলাপাড়া ও মহিপুর থানা পুলিশসহ উপজেলা প্রশাসন বিকাল চারটা পর অবরুদ্ধ পুলিশ উপ-পরিদর্শক মামুনসহ চার নৌ-পুলিশ সদস্যকে উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও ট্রলারের মাঝি মাসুদ চৌকিদার জানান, সকালে তারা বাবলাতলা ঢোস এলাকা থেকে ৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে রওয়ানা দেয়। এসময় পায়রা বন্দর নৌ-পুলিশের এএসআই মামুনসহ ৪ পুলিশ সদস্য একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করে। ঘন্টাব্যাপী ধাওয়ার পরে জেলেদের ট্রলার ফের বাবলাতলা ছোট ঢোসের খালে প্রবেশ করে ৫ জেলের মধ্যে ৪ জন পালিয়ে যায়। এসময় ট্রলারে থাকা জেলে সুজনকে আটক করে নৌ-পুলিশের সদস্যরা মারধর করে বলে দাবি তাদের। তাকে স্থানীয়রা অসুস্থ অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করে।
এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত জেলে ও স্থানীরা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় জেলে ও সাধারন মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তবে অভিযুক্ত পায়রা বন্দর নৌ-পুলিশ ফারির উপ-পরিদর্শক মো.মামুন সাংবাদিকদের জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে সুজন হাওলাদারকে জালের উপর শুয়ে থাকা অবস্থায় দেখেছেন। কোন পুলিশ সদস্য তাকে মারধর করেনি।
কলাপাড়া থানার ওসি তদন্ত মো.আসাদুর রহমান জানান, লাশের ময়না তদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা যাবে।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments