স্টাফ রিপোটার: ‘মার হাঁক হায়দারি হাঁক, কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের প্রথম সম্মেলন আজ ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার, রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ ও যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল হক, বর্তমান সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
সম্মেলনের দ্বিতীয় পর্বে পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সংগঠনের সভাপতি গোলাম রাব্বী খানের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতভাবে শাহীন ভূঁইয়াকে সভাপতি ও জীবন কুমার সাহাকে সাধারণ সম্পাদক এবং রফিজুল ইসলাম রফিককে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আনোয়ার হোসেন, নুরুল ইসলাম গাজী, জাকির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রামিম, নিলয় চৌধুরী, আবুল খায়ের, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ সাগর হোসেন সবুজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমন এস, তত্ত্ব-গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দীপায়ন হোসেন, নারী বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, সমাজকল্যাণ সম্পাদক রুপক শীল, সাংস্কৃতিক সম্পাদক তপন দেবনাথ, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য জয় বণিক, গণি মিয়া।
কাউন্সিল অধিবেশন শেষে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামীকাল ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার, সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments