মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের একজন কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার সময় বাড়ির পাশে মহিউদ্দিন বেপারী কলোই ক্ষেতে কৃষক হাবিবুর রহমান বেপারী(৬০) লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে ঐ গ্রামের মৃত ইউনুস বেপারী পুত্র। নিহতের মাথায়, কানে, গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসি ধারণা করছে, বাড়ির পাশে ১টি বাগানে দুর্বৃত্তরা হাবিবুর রহমানকে হত্যা করে চাদর দিয়ে মুড়িয়ে কলোই ক্ষেতে ফেলে যায়।
নিহতের ছেলে সোহাগ বেপারী জানান, আমার বাবা হাবিবুর রহমান বেপারী সন্ধ্যার পর ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে বাজারে যায়। রাত অনুমানিক ৯ টা ১০ টা হবে বাড়িতে না আসায় রাতভর অনেক খোঁজাখুঁজি করি এবং মসজিদের মাইকে মাইকিং করি। শনিবার সকাল ৯টার সময় বাড়ির পাশে মহিউদ্দিন বেপারী কলোই ক্ষেত থেকে আমার বাবার লাশ দেখতে পাই। তবে আমার বাবার বড় কোন শত্রু ছিল না। শুধু চাচাদের সাথে জমি নিয়ে একটু বিরোধ ছিল।
আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।
এ ব্যাপারে নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খান জানান, আমি শুনেছি ৭ নং ওয়ার্ডের বালিয়াহাটি গ্রামের কারিকর পাড়া মৃত্যু ইউনুস বেপারী ছেলে হাবিবুর রহমান বেপারীকে কে বা কাহারা তাকে হত্যা করেছে । তার লাশ বাড়ির পাশের কলোই ক্ষেতে লাশ ফেলে গিয়েছে। এলাকাবাসী লাশ দেখে আমাকে খবর দেয়। পরে আমি ভাঙ্গা থানাকে অবহিত করি এবং পুলিশ এসে হাবিবুর রহমান লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। নিহত কৃষক হাবিবুর রহমানের লাশ উদ্ধার করি। নিহতর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পাশেই বাগানের তাকে হত্যা করে এরপর চাদর দিয়ে মুড়িয়ে কলোই ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। আমরা তদন্ত করছি, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। স্বজনেরা অভিযোগ দিলে আশা করছি দ্রুত হত্যাকারীদের সনাক্ত করতে সক্ষম হব। ঘটনাস্থলে একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তর এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments