সুব্রত সানা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে একদলীয় দু:শাসনের চরম অন্ধকারে নিপতিত করার মাধ্যমে বর্তমান গণবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকার এখন অনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্যাসিবাদ কায়েম করেছে। আর এই চরম ফ্যাসিবাদের কারনেই দেশে রাজনীতি করার অধিকার কেড়ে নেয়া হচ্ছে।
নেত্রকোণা জেলা প্রশাসন ও মোহনগঞ্জ থানা পুলিশ কর্তৃক গতকাল নেত্রকোণা জেলাধীন মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয় ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, নেত্রকোণা জেলাধীন মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয়টি গতকাল সরকারী প্রশাসন ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। সম্প্রতি ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয় ভাংচুর ও লুটপাট করা হয়। উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে সরকার। ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ও মোহনগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও গুঁড়িয়ে দেয়ার ঘটনা একই সূত্রে গাঁথা। দেশে গণতন্ত্রশুণ্যতার কারনেই এখন আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে। সরকারী মদদে প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া হয়ে উঠেছে। ভোটারবিহীন সরকারের আনুগত্য করতে গিয়ে তারা হিতাহিত জ্ঞানশুণ্য হয়ে পড়েছে। বিরোধী দল ও বিরোধী মত দমন এবং বিরোধী দলের রাজনীতি কঠিন থেকে কঠিনতর করতে লাগামহীন লাইসেন্স দেয়া হয়েছে অনুগত প্রশাসনকে। এরই ধারাবাহিকতায় মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয়টি গুঁড়িয়ে দেয়া হলো।
আমি সরকারের প্রতি আহবান জানাই-গণবিরোধী জুলুমের পথ থেকে অবিলম্বে সরে আসুন, অন্যথায় যুগে যুগে সকল স্বৈরাচারের মতোই আপনাদের পরিণতি বরণ করতে হবে।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments