নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মাধনগর রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
মুক্তার হোসেন দিনাজপুরের বিরল থানার নরোত্তম গ্রামের শাহ মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে মুক্তার হোসেন বাংলাবান্ধা ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিকেল ৪টার দিকে ট্রেনটি মাধনগর স্টেশনে থামে। এ সময় মুক্তার হোসেন বাংলাবান্ধা ট্রেন থেকে নেমে পানি আনতে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুক্তারের মৃত্যু হয়।
মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোমিন উদ্দিন প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্টেশনে ট্রেনের ধাক্কায় এক যাত্রী আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments