আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি:: শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক,চালক ও শ্রমিকদের সাথে সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ শে ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইগাতী থানায় এ সভা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃআরাফাতুল ইসলাম।তিনি তাঁর বক্তব্যে,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ,পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা,গণপরিবহনের চালক এবং সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান।এছাড়াও তিনি,লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো,গাড়ি চালানোর আগে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে সবর্দা গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন।ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমদ বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাজু আহমেদ,শহিদুল ইসলাম রজব,সেলিম আহমেদ,সাইফুল ইসলাম ফকির,সাবেক ছাত্রলীগের সভাপতি ও দূরপাল্লা গাড়ি মালিক মোঃ ফারুক আহমেদ,উপজেলা ট্রাক শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফকির আব্দুল্লাহ আল মামুন,সাবেক চেয়াম্যান ও ট্রাক মালিক আয়োব আলী ফর্সা সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহন মালিক,চালক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এসআই রাজিব শাহা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments