স্টাফ রিপোটার: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে তফসিল পিছিয়ে ভোটে সবার অংশগ্রহন নিশ্চিত করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। তিনি বলেন, গণতন্ত্র ও জাতির প্রত্যাশা পূরণে রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি এই ভূমিকা রাখতে পারেন।
রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিরোধী দলীয় নেতা এ আহবান জানান।
বৈঠকে রওশন এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপি ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।
দুপুর ১২ টায় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধী দলীয় নেতা ও জাপার শীর্ষ নেতারা। প্রায় পৌনে একঘণ্টারও বেশি সময় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমান সংবাদ মাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন রওশন এরশাদ। তিনি বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই। কিন্তু ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়। এছাড়া রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষনা করতে কিছুটা বিলম্বও হয়েছে। সে কারণে তফসিলের সময়সীমা আরো কিছুটা বর্ধিত করা প্রয়োজন বলে মনে করেন বিরোধী দলীয় নেতা।
রওশন এরশাদ বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। এসব কারণে তফসিল পিছিয়ে দিতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহবান জানান বিরোধী দলীয় নেতা।
এছাড়া নির্বাচনে সব দলের অংশ নিশ্চিত করতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসার উদ্যোগ নেয়ার আহবান করেন বেগম রওশন এরশাদ এমপি।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments