ডেস্ক রিপোর্ট: সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা চলছে। বিভিন্ন আসন থেকে ধাপে ধাপে ফলাফল আসতে শুরু করেছে। কোথাও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রার্থীরা, আবার কোথাও হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যাচ্ছে।
এরই মধ্যে ঢাকা-১৭ ও বগুড়া-৬ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তার বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে একটি গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও ঘোষণা প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments