বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির ১৫ সদস্য বিশিষ্ট ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাদ্দাম হুসাইন রোহানকে সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ফেরদৌস রাত্রিকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতিমন্ডলী যথাক্রমে ফাইরুজ সাজিদা তাজরিন ও আকাশ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রনি হায়দার তূর্য ও দূর্জয় বসাক, অর্থ সম্পাদক মো: ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ করিম পাটোয়ারি রুপম, দপ্তর সম্পাদক ধীরাজ রায়, পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান মনির।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন তপু চন্দ্র দাস, প্রমা রাহা, সুরভী চক্রবর্তী, শ্বাশত প্রামাণিক।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments