সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে বসতবাড়ির আঙ্গিনার দক্ষিণ পার্শ্বে মাদকদ্রব্য গাঁজার গাছ রোপন করেছিল ইয়াকুব আলী ভুট্ট। গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই মোঃ আঃ রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ আল আমিন (২৬) বড়গ্রামের মোঃ ইয়াকুব আলী ভুট্ট’র ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াকুব আলী ভুট্ট পালিয়ে যায়।
এসময় ১২ ফুট উচ্চতা ও ৩ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার মাধ্যমে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments