বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতায় ‘ফাস্ট রানার্সআপ’ শিরোপা জিতে গৌরব অর্জন করেছেন বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্মি আইবিএ ফটোগ্রাফিক সোসাইটি, সিলেট সম্প্রতি (শনিবার, ৫ অক্টোবর) একটি গ্রাউন্ডব্রেকিং প্রথম জাতীয় ফটোগ্রাফি ফেস্ট-২০২৪ এর আয়োজন করেছিল। যা জুলাইয়ের মর্মান্তিক গণহত্যার স্মরণে নিবেদিত। অনুষ্ঠিত ইভেন্টের নাম ছিল ‘ফাস্ট এআইবিএপিএস ন্যাশনাল ফটোগ্রাফি ফেস্ট’। দিনব্যাপী সেই ইভেন্টটি জালালাবাদ ক্যান্টলমেন্ট সিলেট আর্মি আইবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এখানে ফটোগ্রাফি ডিএসএলআর, ফটোগ্রাফি মোবাইল, ভিডিওগ্রাফি প্রভৃতি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফটোগ্রাফি ডিএসএলআর ক্যাটাগরিতে ‘ফাস্ট রানার্সআপ’ এর সম্মাননা অর্জন করেন বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য।
ওই অনুষ্ঠানে মান্যবর অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং অন্যান্যা উপহার তুলে দেন। বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন- আর্মি আইবিএ, সিলেট এর সহকারী অধ্যাপক এমডি আলী আশরাফ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শেখ আবু সিদ্দিক রোকন, এসিসিএ বাংলাদেশ এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাওয়ালি উল মনজুর প্রমুখ।
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং তনুশ্রী গোস্বামীর সন্তান বিশ্বপ্রিয়। এছাড়াও তিনি ন্যাশনাল টি কোম্পানির সাবেক টি-প্লান্টার বিজয় কান্তি ভট্টাচার্য পুষ্প এর পৌত্র (নাতি)।
বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি এবং আবৃত্তিতে বিভিন্ন পুরস্কার অর্জন করে তার সৃজনশীল প্রতিভার সাক্ষর রেখে চলেছেন। তিনি সকালের দোয়া ও আশীর্বাদপ্রার্থী।
সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতায় ‘ফাস্ট রানার্সআপ’ শিরোপা জিতে গৌরব অর্জন করায় বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments