সুমন আদিত্য,জেলা প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় নিহত নাহিদ হাসানের পরিবারের পাশে দাড়িয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মুনমুন জাহান লিজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকার আর্থিক অনুদান ও শুকনো খাবার দেওয়া হয়েছে পরিবারটিকে।
২৫ সেপ্টেম্বর সকালে নিহত পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং নিহত পরিবারের খোঁজ খবর নেন ভারপ্রাপ্ত ইউএনও মুনমুন জাহান লিজা। অনুদান গ্রহণ করেন নিহত নাহিদ হাসানের স্ত্রী বিপাশা ও মা নেকজাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুবীর কুমার দত্ত, ইউপি সদস্য আব্দুল মান্না,সাংবাদিক মদন মোহন ঘোষ,রশিদুল আলম শিকদার প্রমুখ।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. ওয়াহিদুজ্জামানের ছেলে মো. নাহিদ হাসান (৪০)। নাহিদ গাজীপুরে নেসলে কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে নিয়ে ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেনে দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে আসছিল। ট্রেনে অনেক ভিড় থাকায় স্ত্রী বিপাশাকে ট্রেনের বগিতে রেখে নাহিদ ট্রেনের ছাদে ওঠে আসছিলেন। ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়ে জামালপুর সদর জেনারেল হাসপাতালে মৃত্যুবরন করেন তিনি।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments