ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনের নামে অশুভ অপশক্তির চলমান নৈরাজ্য প্রতিহত করতে পুরান ঢাকার বঙ্গবাজারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার (১৭ জুলাই) দিনব্যাপী এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
এই কর্মসূচিতে আওয়ামী লীগের তৃণমূলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাঁরা দলীয় স্লোগান দেন এবং কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে তাকে প্রতিহতের ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, বিএনপি-জামাত অপশক্তি কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি, প্রেরণা-চেতনার উৎস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে, অগ্নিসংযোগ-ভাঙচুরসহ মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগের কর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নির্দেশে আমরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
স্বাধীনতা বিরোধীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকার সাবেক এই মেয়র বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা স্বাধীনতা বিরোধী স্লোগান দিয়ে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হতে দিবেনা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
সব মন্তব্য
No Comments