কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বাংলা নববর্ষে সূচনালগ্নে শোভাযাত্রার পাশাপাশি প্রকৃতি রক্ষায় খালের বর্জ্য অপসারণ করেছে স্বেচ্ছাসেবীরা। তবে এমন ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন পরিবেশ কর্মীরা। সোমবার সকালে কুয়াকাটা পৌর কর্তৃপক্ষসহ পর্যটন সংশিøষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন এ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে। এ সময় কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসীন সাদেক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার সহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশিøষ্ট সূত্রে জানা গেছে, এর পর থেকে প্রতিদিন নির্দিষ্ট সময় বর্জ্য, দখল-দূষণে মৃতপ্রায় এ খালটির পরিচ্ছন্ন কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নেয় তারা। এর সঙ্গে আরও ৬টি স্বেচ্ছাসেবী সংগঠন যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, মূলত কুয়াকাটা পৌর এলাকার পানি অপসারণের এ খালটি রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ খালটিকে সংরক্ষণ করতে খনন করে পর্যটকদের ভ্রমণ উপযোগী ও দৃষ্টিনন্দন করতে তারা পৌরসভাকে সকল ধরনের সহায়তা করবেন।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসীন সাদেক জানান, এ খালটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল এ খালটি জেলা প্রশাসক মহোদয় পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এর ধারাবাহিকতায় খালটি সংরক্ষণে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে পৌরবাসীর সহায়তায় এ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments