ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার মধ্যরাতে পূর্ব টেপাখোলার নজরুল ইসলামের বাড়ির বসত ঘরের পাশের খরির পালার মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, আটককৃত ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার কোতোয়ালি থানায় এসে অভিযোগ করে তার স্বামী ফয়সালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে। এমন অভিযেগের আলোকে আজ দুপুরে ফয়সাল ও নজরুল নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। পরবর্তিতে মধ্যরাতে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। এ সময় খড়ির মধ্যে থাকা ১ টি ম্যাকজিন ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments