ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে হারিয়ে আবার জয়ের ধারার ফিরছে মেসির আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজে দুর্দান্ত গোলে ১-০ জয় পায় আর্জেন্টিনা ফুটবল দল।
বিশ্বকাপ বাছাই পর্বে গত কয়েক ম্যাচে খানিক সমারোচনা সইতে হয়েছে আর্জেন্টিনাকে। গত ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরে যায় মেসিরা। সেটাও আবার আট বছর পর। স্বাভাবিকভাবেই ফিরে আসার তাগিদ ছিল আর্জেন্টাইন শিবিরে।
খেলার প্রথমার্ধে গেঅর শূণ্র হয়ে মাঠ ছাড়েন দুই দল। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডি-বক্সের ভেতরে বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেস মেসি।ইনফর্ম স্ট্রাইকার মার্টিনেজ শূন্যে ভেসে দুর্দন্ত এক ভলি করে বল ঝালে ঝড়িয় দেন।
আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয় এটি দেশটির ১ হাজার ৯৯৯তম গোল। মেসি নিজেও গড়েছেন রেকর্ড। আন্তর্জাতিক ফুলবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তী ল্যন্ডন ডনোভানের গড়া সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে (৫৮) ভাগ বসিয়েছেন মেসি।এতদিন দ্বিতীয় স্থানটি নেইমারের সাথে ভাগাভাগি করেছেলেন।
আজকের জয়ে ১২ ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ২৫ পয়েন্ট। রাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।
অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোরে ড্র করে ব্রাজিল। ফলে ফযেন্ট ভাগাভাগি করেত হয়।
১২ ম্যাচে পাঁচ জয় আর তিন ড্র নিয়ে ব্রাজিলের পয়েন্ট ১৮ । পাঁচ জয় আর তিন ড্র নিয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে উরুগুয়ে। আর্জেন্টিনার সংগ্রহ ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। কলম্বিয়া ও ইকুয়েডর দুই দলের পয়ন্ট ১৯ ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments