ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ; রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাজারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পশ্চিম /উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০%।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১২ মিনিটে।
পরবর্তী ৫ দিনে দেশের উত্তরঅঞ্চলে বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি পাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments