ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ এক বিবৃতিতে সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রতিবাদে বিশ্ববিবেক সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ১৯৫৯ সালে কিউবার বিপ্লবের পর থেকেই মার্কিন সাম্রাজ্যবাদ সমাজতান্ত্রিক কিউবাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র ৯০ মাইল দূরে দ্বীপ রাষ্ট্র কিউবায় ফিদেল ক্যাস্ত্রো ও চেগুয়েভারার নেতৃত্বে যখন সকল সাম্রাজ্যবাদী রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে চলছে তখন থেকেই কিউবার প্রবাদ প্রতিম নেতা ফিদেল ক্যাস্ত্রোকে ৬৩৮ বার হত্যা প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কিউবাকে দুর্বল এবং ধ্বংস করার লক্ষ্যে ৬০ বছর ধরে অর্থনৈতিক অবরোধ জারি রেখেছে। এর মধ্যেও সমাজতান্ত্রিক কিউবা সে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আবাসনসহ মৌলিক অধিকার নিশ্চিত করেছে।
বর্তমানে যখন গোটা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত তখনও কিউবার চিকিৎসকরা নিজ দেশের গন্ডি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে গিয়েছে। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলশ্রুতিতে কিউবার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ৪টি করোনা ভ্যাকসিন নিজস্ব উদ্যোগে আবিষ্কার করে নাগরিকদের সুরক্ষা দিয়েছে।
করোনা সংক্রমণের ফলে সারা পৃথিবীর অর্থনীতি যখন পর্যুদস্ত, পৃথিবীর দেশসমূহের পারস্পরিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করা দরকার তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপর অবরোধ আরও কঠোর করে কিউবার জনগণের খাদ্যসহ নিত্য পণ্য সামগ্রীর সংকটকে বাড়িয়ে তুলেছে।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments