মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা,(ফরিদপুর )প্রতিনিধি:- মাদক মামলায় ১০ বছর ধরে পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহা (৪৫)। মঙ্গলবার রাতে সিলেট শহর হতে গ্রেফতার হন তিনি।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘ সময় পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহাকে গ্রেফতার করা গেছে।
প্রদীপ কুমার সাহা মুনসুরাবাদ গ্রামের সুনিল সাহার ছেলে।
পুলিশ জানায়, ২০০৮(মামলা নম্বর ভাঙ্গা জিআর-১৭৩/০৮) ও ২০১৩(মামলা নম্বর ভাঙ্গা জিআর-৩৩৫/১৩) সালে পৃথক দুইটি মাদক মামলা হয় প্রদীপ সাহার বিরুদ্ধে। উক্ত দুই মাদক মামলায় যথাক্রমে ০২ ও ০৫ বছর করে মোট ৭ বছর তার সাজা হয়।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এই প্রতিবেদককে আরো বলেন,দীর্ঘদিন আসামি পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে সিলেট শহর হতে সাব-ইন্সপেক্টর কবির হোসেন মোল্লার নেতৃত্বে ভাঙ্গা থানার একটা টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments