ইবি প্রতিনিধি : কলকাতার আর জি কর মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথের বর্বরোচিত গণধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবির, মাহমুদুল হাসান, সাদিয়া মাহমুদ মীম সহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন স্থানে কয়েকদিন পরপরই ধর্ষণের ঘটনা ঘটবে আর আমরা রাস্তায় নামবো, এমনটা আমরা চাই না। আমরা পৃথিবীর যেখানেই ধর্ষণের ঘটনা ঘটুক না কেন তার এমন একটি বিচার দেখতে চাই যাতে আগামী ১০০ বছরে কেউ ধর্ষণের কথা ভুল করেও না ভাবে। ভারতে এঘটনা নতুন কিছু না, তাদের এমন ইতিহাস আরো অনেক আছে। ভারত যখন আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসে, এরচেয়ে লজ্জার কিছু হয় না। আমরা ভারতকে বলবো আগে নিজের ঘর ঠিক করেন তারপর বড় বড় কথা বলবেন।
সাদিয়া মাহমুদ মীম বলেন, আমি আজকে এখানে উপস্থিত হয়েছি কারণ আমি ভীত, আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা তাদের কাছে বিচার চাই যাদের কাছে আমরা নিরাপদ না। যারা নিজেদের মধ্যে পশুত্ব ধারণ করে রাস্তায় চলাফেরা করে সেই সমস্ত পুরুষ জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আমাদের আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। নিজেদের নিরাপত্তায় আমাদের অস্ত্র হাতে খুন করতে বাধ্য করবেন না। আপনারা পশু নয় পুরুষ হয়ে বসবাস করুন।
ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, একটা পরিতাপের বিষয়ে যে আমরা পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পারছি না। আমরা আপনাদের অনুরোধ করে বলতে চাই আপনারা অন্যের মা বোনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো থেকে বেরিয়ে আসুন। আজকে প্রতিবাদ করলাম আর কাজ শেষ, ব্যাপারটা এমন না। আমাদের প্রতিবাদ চলমান থাকবে এবং অতি দ্রুতই কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার মাধ্যমে ভারত সরকারকে এ ব্যাপারে চাপ দেওয়া হবে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
সব মন্তব্য
No Comments