ডেস্ক রিপোর্ট: সেজান জুস কারখানায় সংঘটিত অগ্নিকান্ড এবং ৫৪ জন শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি, নিহত ও আহতদের ক্ষতি পূরণ এবং কর্মক্ষেত্র নিরাপদ করাসহ পাঁচ দফা দাবীতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ আজ ১৯ জুলাই শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে এবং জেলা প্রশাসকের মাধ্যমে সারা দেশ থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই স্মরকলিপি প্রদানের কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয়ভাবে স্মাকলিপি প্রদানের পূর্বে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্কপের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কপের যুগ্ন সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্মারকলিপি পড়ে শোনান যুগ্ম সমন্বয়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরূল আহসান। সমাবেশে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব সাইফুজ্জামান বাদশা, জনাব নূরুল আমিন, জানাব শাকিল আক্তার চৌধুরী, জনাব আহসান হাবিব বুলবুল, শামীম আরা, আবুল কালাম আজাদ, ফিরোজ হোসাইন, প্রকাশ দত্ত। সংহতি বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব কামরূল আহসান সমাবেশ শেষে নেতৃবৃন্দ সচিবালয়ে শ্রম-প্রতিমন্ত্রির দপ্তরে স্মারকলিপি ও স্কপ গঠিত ‘ফ্যক্টস ফাইডিং’ কমিটির রিপোর্ট জমা দেন। স্মারকলিপির কপি সংযুক্ত করে দেয়া হেলো।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments