রংপুর অফিসঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ নেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেওয়া ঠিক হবে না। তবুও
সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের দুই কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারকে মাসে অন্তত দশ হাজার করে টাকা অনুদান দিতে হবে। তিনি আজ সকালে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় জিএম কাদের আরো বলেন বর্তমানে ভ্যকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে। তাই সবার আগে দেশের সকল নাগরিকের জন্য ভ্যকসিন নিশ্চিত করতে হবে। এদিকে এর আগে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব
জাহিদ হাসান লিমন, শিক্ষা প্রকৌশল প্রকৌশলীস, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments