মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ ক্রিকেট গড়ে ভ্রাতৃত্ব-এই শ্লোগানকে সামনে রেখে ১ ফেব্রুয়ারী, শনিবার, সকাল ১১ টায়, পাতারহাট জুবিলী ইনস্টিটিউশন খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫'র শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক ও টুর্নামেন্ট পরিচলনা কমিটির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল জেলা উত্তর যুবদলের আহবায়ক সালাহ উদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সৈয়দ নাঈম ইসলাম তুহিন। এছাড়াও বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার দর্শক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করেন।
২৫টি দল নিয়ে এই টুর্নামেন্ট গঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশ নিয়েছে তারা হলো, উলানিয়া একাদশ বনাব ইনজামামুল হক একাদশ।
২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত লীগ পর্যায়ে প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। ১ম ম্যাচ শুরু হবে সকাল ৯:১৫ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ১২:১৫ মিনিটে ( শুক্রবার ২ঃ০০ টা)
২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রি-কোয়ার্টার, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আংশগ্রহন করা দল গুলো হল:
১. আজাহার উদ্দিন একাদশ। ২.নুয়ান জয়সা একাদশ ৩.মাইকেল ভেবান একাদশ।৪.ম্যাক মিলান একাদশ। ৫. বদরপুর একাদশ।৬.উলানিয়া একাদশ।৭.ডি সিলভা একাদশ। ৮.ওয়াকার ইউনুস একাদশ। ৯.ব্রিজ টাউন একাদশ। ১০.ব্রান লারা একাদশ। ১১.জ্যাক ক্যালিস একাদশ। ১২.অ্যাডাম গিলক্রিস্ট একাদশ। ১৩.তেমুহনি স্পোর্টিং ক্লাব একাদশ।১৪.চরহোগলা ব্লাক একাদশ।১৫.জাবেদ মেয়াদাদ একাদশ। ১৬.মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ। ১৭.চর লতা স্পোর্টিং ক্লাব একাদশ। ১৮.ইনজামুল হক একাদশ। ১৯.আকরাম খান একাদশ। ২০.এবি ডিভিলিয়ার্স ১৭ একাদশ ২১.চাঁনপুর একাদশ ।
২২.দুরন্ত ক্লাব একাদশ। ২৩.গোবিন্দপুর এক্সপ্রেস একাদশ।
২৪.দরিচর খেজুরিয়া একাদশ। ২৫.চুনারচর স্পোর্টিং ক্লাব একাদশ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments