ময়মনসিংহ অফিস : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায়। দেশকে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্তির ধাপে নিয়ে যেতে হলে এই শত্রুকে ধ্বংস করতে হবে। ইতিহাসের ডাস্টবিন বিএনপিকে নিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো না। খালেদা জিয়ার চক্রান্ত এখনো অব্যাহত আছে। কোনো খুনিকে বাংলাদেশের রাজনীতিতে হালাল হতে দেবো না। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই দেশপ্রেমে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ জামালপুরের সরিষাবাড়ির বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার খুনি জিয়াউর রহমানই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেন এবং ধারা অব্যাহত রেখেছেন খালেদা জিয়া। এদের আর সুযোগ দেয়া যাবে না। দেশে রাজনীতি হবে বঙ্গবন্ধুর আদর্শে।
পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক বাবু নারায়ন চন্দ্র পাল রানা।
পরে তিনি সরিষাবাড়ি উপজেলাধীন ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ এর বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments